১৩ মার্চ ২০২৬

পটিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

পটিয়া প্রতিনিধি »

পটিয়া মোজাফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ৯ টার দিকে পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল (পটিয়া) এর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মোজাফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটককৃত ইমাম হোসেন (৩৮) কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া নয়া পাড়া (দক্ষিণ হ্নীলা) এলাকার মো. নুর হোসেনেরপুত্র।

ইমাম হোসেন ভাইয়ের মামলার খরচ বাবদ অর্থ পরিশোধ করতে সে কক্সবাজার হতে চট্টগ্রাম ইয়াবা পাচারের করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চট্টগ্রাম ‘খ’ সার্কেল (পটিয়া) গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযানে একটি টিম ৫০০ পিস ইয়াবাসহ বুধবার সকালে ইমাম হোসেন নামে এক জনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ