১৪ মার্চ ২০২৬

পটিয়ায় কিশোরী অপহরণের অভিযোগ

পটিয়া প্রতিনিধি »

পটিয়ার আজিমপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর ওস্তাদপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অপহৃত কিশোরীর মা বাদী হয়ে প্রবাসী ইসমাইলের বিরুদ্ধে পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত প্রবাসী মো. ইসমাইল (৩৩)। তিনি একই এলাকার মৃত ইসহাকের ছেলে। গত কোরবানির ঈদের আগে তিনি থেকে দেশে আসেন ।

কিশোরীর পরিবারের অভিযোগ, গতকাল বাড়ির সবাই জুমার নামাজে থাকার সুযোগে ইসমাইল জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে ওই কিশোরীকে নিয়ে যেতে দেখে প্রত্যক্ষদর্শীরা। এ সময় ১৩ বছরের মেয়েটি চিৎকার করছিল। এ খবরে পরিবারের সদস্যরা দ্রুত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে কোথাও না পেয়ে বিকেল ৫টায় থানায় অভিযোগ দেন কিশোরির মা।

কিশোরীর মা বলেন, ‘আমি আমার মেয়েকে জীবিত উদ্ধারের জন্য থানায় অভিযোগ দিয়েছি। আমার মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। এখন তার জীবনটি নষ্ট করতে চায় প্রবাসী ইসমাইল। আমার স্বামী নেই। আমরা খুবই অসহায়। আমি আমার মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চাই।

এ ব্যাপারে পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান , পুলিশ কিশোরীকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ওসি বোরহান উদ্দিন আরো জানান, ইসমাইল প্রবাসে থাকা অবস্থায় তাদের দু’পক্ষের পরিবারের মতামতে বিয়ের কথাবার্তা পাকাপোক্ত হয়, কোন কারণে মেয়েটির পরিবার তাদের সাথে আর বিয়ে সম্ভব হবেনা বলে দিলেই সে এ ঘটনাটি ঘটিয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ