পটিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম প্রবাসী ক্লাবের পক্ষ থেকে শীতার্ত অসহায় গরিব ও এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম হেলাল সি.আই.পি. ও সঞ্চালনায় ছিলেন জান্নাত নির্ঝর, উদ্বোধক ছিলেন ৮নং কাশিয়াশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম।
বিশেষ অতিথি ছিলেন শান্তিরহাট নিউ কাশবন রেষ্টুরেন্টের মালিক আব্দুল্লাহ আল আজাদ, শান্তির হাট বাজার কমিটির সভাপতি মো: নুরুল আলম সও., সাধারণ সম্পাদক জামাল মিয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে ডায়মন্ড সদস্য মহিউদ্দীন, ইসমাইল ইমন, শহীদুল ইসলাম ফরিদ, মুজিব, মুফিজুল আলম সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী ক্লাব প্রবাসীদের প্রাণ। এ ক্লাব প্রবাসীদের সুখে দুঃখে প্রবাসীদের পাশে থাকবে। প্রবাসীরা কারো কাছ থেকে নিতে চায় না তারা দিতে চাই অসহায় দরিদ্র মানুষদের।
বক্তারা আরো বলেন, প্রবাসী ক্লাব সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবা মূলক প্রতিষ্ঠান। এ সংগঠন শুধু প্রবাসীদের কল্যাণে কাজ করে থাকে। সরকার প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছেন। আমরা প্রবাসীরা কোন হুন্ডি ব্যবসায়ীদের দিয়ে দেশে টাকা পাঠাবোনা আমরা টাকা পাঠাবো ব্যাংকের মাধ্যমে। এতে আমাদের টাকায় রেমিটেন্স পাবে সরকার, দেশের রিজার্ভ হবে সমৃদ্ধ।
বাংলাধারা/এফএস/এইচএফ








