২১ মার্চ ২০২৬

পটিয়ায় ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত

পটিয়া প্রতিনিধি »

জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এ শ্লোগান নিয়ে এবারের নিরাপদ সড়ক দিবসটি পালিত হচ্ছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় পটিয়া হাইওয়ে পুলিশের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকা হতে র‌্যালিটি বের হয়ে ক্রসিং হাইওয়ে পুলিশ স্টেশনে গিয়ে শেষ হয় । র‌্যালি শেষে ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মুজিবুর রহমান, বাবুল মিয়া, উজ্জল দে, পরিবহন শ্রমিক নেতা আলী হোসেন প্রমুখ। আলোচনা সভায় পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের

ওসি বিমল চন্দ্র ভৌমিক বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে হলে গাড়ি চালকদের সচেতন হতে হবে। মহা সড়কে যাতে দুর্ঘটনা না হয় সেজন্য সরকারের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার শুরু করেন। মহা সড়কে নিষিদ্ধ গাড়ি চলাচল করলে আধুনিক যন্ত্রপাতি দ্বারা তা চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিবেন। দুর্ঘটনা রোধে গাড়ি চালকের পাশাপাশি যাত্রীদেরও সচেতন থাকার আহবান জানান।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন