পটিয়া প্রতিনিধি »
পটিয়ায় একটি ট্রাক উল্টে মো. শাকিল (২৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক আনোয়ারা উপজেলার মো. শাহজাহানের পুত্র।
সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া উপজেলার আমজুর হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এতে আহত হয়েছে আকাশ (১৩), কাশেম (২৪), মিজান (২৪) ও মো. কাদের (২৮) আরো ৪জন। মূলত অতিরিক্ত মাল বোঝাই নিয়ে যাওয়ার কারণ ট্রাক উল্টে এই হতাহতের ঘটনা ঘটেছে।
জানা গেছে, পটিয়া থেকে চট্টগ্রামমুখী একটি মালবাহী মিনি ট্রাক সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকা হয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়।
এতে শ্রমিক শাকিল ঘটনাস্থলে নিহত হয় এবং অন্য ৪জন আহত হয়। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসআই মুজিবুর রহমান জানিয়েছেন, ট্রাক উল্টে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ট্রাকটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












