১৪ মার্চ ২০২৬

পটিয়ায় পৃথক অভিযানে ২১০০ পিচ ইয়াবাসহ আটক দুই

পটিয়া প্রতিনিধি »

পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল পৃথক অভিযান চালিয়ে পটিয়া বাসস্টেশন এলাকা হতে ১০০০ পিস ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতের নাম কামাল হোসেন (৪৯)। সে কক্সবাজার টেকনাফ উপজেলার টেকনাফ উপজেলার পুরান পল্লান পাড়ার মৃত সেলিমের ছেলে।

অপরদিকে পৌরসভার ডাক বাংলো মোড় এলাকা হতে স্বপন খাঁন (২৯) নামের আরো একজনকে ১১০০ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে। সে নরসিংদী জেলার শিবপুর উপজেলার মাছিনপুর ইউনিয়নের আবদুল খালেকের ছেলে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাস স্টেশন এলাকা কামাল হোসেস নামের একজনকে ১০০০ পিচ ইয়াবা ও দুপুর সাড়ে বারোটার দিকে স্বপন খাঁন নামের একজনকে আগে হতে উৎপেতে থাকা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিমের সদস্যদের হাতে তারা গ্রেফতার হন। এসময় তার পরনের পেন্টের পকেট হতে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ কার্যালয় চট্টগ্রাম ‘খ’ সার্কেলের সহকারী উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারি দুইজন মাদক ব্যাবসায়ী কক্সবাজার হতে ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। সে পরিবহনের কৌশল পাল্টানোর জন্য পটিয়া বাস স্টেশন ও ডাকবাংলো এলাকায় নেমে অন্য গাড়িতে উঠার সময় তাকে আমরা চ্যালেন্জ করে তার পরনের পেন্টে থাকা ১০০০ পিচ ও ১১০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করি।

জিজ্ঞেসাবাদে মাদক ব্যবসায়ী জানান, ইয়াবা গুলো সে চট্টগ্রামে নিয়ে যাওয়ার উদ্দোশ্যে কক্সবাজার হতে নিয়ে আসছে।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে পটিয়া থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ