২১ মার্চ ২০২৬

পটিয়ায় মহিষ চুরি করে পালানোর সময় আটক ৬

পটিয়া প্রতিনিধি »

পটিয়ায় কেলিশহর এলাকায় মহিষ চুরি করে পিক-আপে তুলে নিয়ে যাওয়ার সময় ছয়জনকে হাতেনাতে আটক করার খবর পাওয়া গেছে।

পটিয়া থানা সূত্রে জানা যায়, সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে একটি পিকআপ সহ ছয় জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সুজন(২০), পারভেজ (২৫), সাইম (১৮), আলমগীর (২৬), আবদুস ছবুর (৩৫) ও জামাল হোসেন (২৬) ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, পটিয়া থেকে মহিষ চুরির সময় ৬ চোরকে পিক-আপসহ গ্রেফতার করেছে টহল পুলিশ। তাদেরকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদে চোরেরা জানিয়েছেন, চোরাই মহিষগুলো লোহাগাড়ায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়েছে । এর আগে তারা আমাদের টহল পুলিশের হতে ধরা পড়ে যায়।

পটিয়া থানার উপ-পরিদর্শক মোবারক হোসেন জানান, পশু চুরি করাই তাদের পেশা। কেলিশহর গুচ্ছগ্রামটি পশু চুরির জন্য নিরাপদ এলাকা হিসাবে তারা ব্যাবহার করে আসছে অনেক আগে থেকে। এবার তারা পুলিশের হাতে হাতেনাতে ধরা পড়ে। এসময় পিক-আপটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ