পটিয়া প্রতিনিধি »
পটিয়ায় মোটরসাইকেলের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ওই মোটরসাইকেলের ৩ আরোহী আহত হন।
পটিয়া থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন মজুমদার জানান, শুক্রবার (২৬ জুলাই) বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে পটিয়া বাইপাস সড়কে ফারুকী পাড়া রাস্তার মাথায় দ্রুতগামী একটি মোটরসাইকেল যাওয়ার সময় রাস্তা পারারপার হতে গিয়ে মুমতামিম (৮) নামে এক শিশু চাকায় পিষ্ট হয়। এসময় উপস্থিত লোকজন শিশুটিকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
জানাযায়, শিশু মুমতামিম উপজেলার কচুয়াই ইউনিয়নের ১নং ওয়াডের নাছির উদ্দীন ফারুকীর ছেলে। দূর্ঘটনায় পতিত মোটরসাইকেলের তিন আরোহী গুরতর আহত হয়েছেন। আহতদেরকে পটিয়া হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহতরা হলেন,রাসেল,রফিকুল ইসলাম ও তৌফিকুল ইসলাম।
পুলিশ জানান, মোটরসাইকেল আরোহীরা চট্টগ্রামের রৌফাবাদ এলাকার। দূর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের জিন্মায় রয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর












