বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের পটিয়া থানাধীন কুসুমপুরা ইউনিয়ন এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র্যাব-৭) সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে এক ধর্ষণকারীর নিহত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের মো. তৈয়বের ছেলে আরমান (২৫)। র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ১৯ জুলাই জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে আরমান। ধর্ষণের ঘটনার পর থেকে পলাতক ছিল আরমান। গোপন সূত্রে জানতে পেরে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি গ্রামে ধর্ষক আরমানকে গ্রেফতারে অভিযান চালায় র্যাবের টহল দল।
এসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে গুলি চালায় সন্ত্রাসীরা। র্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে আরমানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, সাত রাউন্ড গুলি ও নয়টি খালি খোসা উদ্ধার করা হয়।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ












