২৯ মার্চ ২০২৬

পটিয়ায় স্বাস্থ্যবিধি না মানায় ৩ দোকানিকে জরিমানা

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের পটিয়া উপজেলায় স্বাস্থ্যবিধি না মানা ও সন্ধ্যার পর দোকান খোলা রাখার খবর পেয়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নানা অনিয়ম পেয়ে তিন দোকানিকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, উপজেলার কমলমুন্সীর হাট, খরনা রেলস্টেশন, বিওসির রোড, বাসস্ট্যান্ড, কামাল বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। করোনার সংক্রমন ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি পালন করা হচ্ছে কিনা সে বিষয়ে মনিটরিং এবং স্বাস্থ্যবিধি না মেনে সন্ধ্যার পর দোকান খোলা রাখায় ৩ টি দোকানের মালিককে ২ হাজার ৪০০ টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন