পটিয়া প্রতিনিধি »
পটিয়া পৌরসভা ও হাইদগাঁও ইউনিয়নের হাট-বাজারসহ বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর জনসমাগম করে স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখায় কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
রোবাবার (২৮ জুন) সন্ধ্যার পর পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, পটিয়া পৌরসভা ও হাইদগাঁও ইউনিয়নের হাট-বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। করোনার সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি পালন করা হচ্ছে কিনা সে বিষয়ে মনিটরিং এবং স্বাস্থ্যবিধি না মেনে সন্ধ্যার পর দোকান খোলা রাখায় কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে এবং মাস্ক না পরার অপরাধে ৬ হাজার ৫০০ টাকা জরিমানাসহ সতর্ক হয়েছে।
এ সময় পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা শতাধিক ব্যক্তিকে মাস্ক পরিধানের জন্য সতর্ক ও তৎক্ষণাৎ মাস্ক পরিধান করান।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












