পটিয়া প্রতিনিধি »
পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগ নেতা আকবর হত্যা মামলার প্রধান আসামী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহীন উল্লাহকে (৩০) নগরীর ও আর নিজাম রোডের মেডিকেল সেন্টারের সামনে থেকে মঙ্গলবার রাত এগারোটার দিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান। শাহীন পটিয়া উপজেলার কোলাঁগাও ইউনিয়নের ২ নং ওয়াডের নুরুল ইসলাম প্রকাশ নুন্ন্যার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৩ রা ডিসেম্বর কোলাঁগাও ইউনিয়নে বেসরকারি বিদুৎ কেন্দ্রেকে নিয়ে প্রভাব বিস্তার করতে গিয়ে প্রতিপক্ষের লোকজনের হাতে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয় স্বেচ্ছাসেবকলীগ নেতা আকবরকে। এ মামলার প্রধান আসামী শাহীন উল্লাহ। শাহীন আকবরকে প্রথমে চুরিদিয়ে আঘাত করে পরে তার লোকজন নিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।












