৩১ মার্চ ২০২৬

পটিয়ায় ২০০০ পিচ ইয়াবাসহ আটক ৩

পটিয়া প্রতিনিধি »

পটিয়ায় পৃথক দুটি অভিযানে ২০০০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে আটক করার খবর পাওয়া গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের চট্টগ্রাম ‘খ’ সার্কেলের পরির্দশক কাজী হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে পটিয়া উপজেলার খরনা রাস্তার মাথা এলাকায় ইয়াবা নিয়ে দুই জন লোক হাত বদল করতে আসছে। আমরা ফোর্স নিয়ে সকাল আটটায় রাস্তার মাথায় পৌছালে জয়নাল আবেদীন (২০) কে হাতে নাতে ১০০০ পিচ ইয়াবা সহ ধরতে সক্ষম হই। এসময় তাকে আটক করে নিয়ে এসে আমি বাদী হয়ে মাদক আইনে মামলা করে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করি। আটক জয়নাল আবেদীন টেকফের জাহাজপুরা গ্রামের সৈয়দ আহমদের ছেলে।

অপরদিকে, পটিয়া থানার টহল পুলিশ গত রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার নয়াহাট শাহ আমানত সিএনজি স্টেশনের সামনে রাস্তা হতে নাছির উদ্দীন (১৯), জাকারিয়া (২৮) নামে দুই জনকে ১০০০ পিচ ইয়াবা সহ আটক করে।

এব্যাপারে পটিয়া থানার পরিদর্শক মোবারক হোসেন জানান, রাতে টহলরত অবস্থায় নয়াহাট সিএনজি পাম্পের সামনের রাস্তায় দুই জন লোক সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করার সময় আমরা চেলেন্জ করে তাদের শরির তল্লাশী করে ১০০০ পিচ ইয়াবা পাওয়া যায়। তাদের বাড়ি টেকনাফ ও কক্সবাজারে। তাদের আটক করে থানায় নিয়ে এসে আজ সকালে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে ।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন