২১ মার্চ ২০২৬

পটিয়ার সড়কে ঝড়ল এবার স্কুল ছাত্রের প্রাণ

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া আমজুরহাট এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে । নিহত স্কুল ছাত্রের নাম মোসাদ্দেক ফয়েজ অপু (১৬)। সে হাবিলাসদ্বীপ ইউনিয়নের ইয়াকুবদণ্ডী গ্রামের মোরশেদ আলমের ছেলে। সে উপজেলার ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

এ ব্যাপারে পটিয়া ক্রসিং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মুজিবুর রহমান জানান, আমজুরহাট এলাকায় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান বাইসাইকেলকে ধাক্কা দিলেই বাইসাইকেল আরোহী স্কুলছাত্র অপু ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। আটকৃত চালকের নাম মো. চান মিয়া। তার বাড়ি কুষ্টিয়ায় বলে জানা গেছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন