১৮ মার্চ ২০২৬

পটিয়ায় আম পাড়াকে কেন্দ্র করে হামলায় নিহতের ঘটনায় থানায় মামলা, আটক ১

পটিয়া প্রতিনিধি :::

পটিয়ায় আম পাড়াকে কেন্দ্র করে হামলায় এরশাদ আলম নিহত হওয়ার ঘটনায় তার বড় ভাই দিদারুল আলম বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় আবদুল আলিম (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

১৭ মে দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বানিগ্রাম এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে আসামিকে আটক করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, ফকিরা মসজিদ এলাকায় আম পাড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। এরশাদ ও তার বড় ভাই নাছিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরতর আহত করলে পরে হাসপাতালে এরশাদ মারা যান। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন