২০ মার্চ ২০২৬

পটিয়ায় ‘আলাউদ্দিন জিহাদী’র মুক্তির দাবিতে মানববন্ধন

পটিয়া প্রতিনিধি »

হেফাজত নিজেদের সমস্যা ধামাচাপা দিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ তুলে পটিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত।

অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবি জানিয়েছে এবং মুক্তি দেয়া না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে বলেও হুশিয়ারি দেন নেতৃন্দ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে মিছিল নিয়ে পটিয়া আদালতের সামনে এসে শেষ করে।

হাটহাজারী মাদ্রাসার মুহতামিম ও হেফাজত ইসলামের আমির আহমদ শফির মৃত্যু তার অনুসারীদের অন্তর্দ্বন্দ্বের কারণে হয়েছে, যা তারা নিজেরা নিজেদের বিরুদ্ধে লেগেছে। এ ঘটনাকে ভিন্নখাতে নিয়ে সুন্নী আলেমকে মিথ্যা মামলায় গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। অবিলম্বে আহলে সুন্নাত নেতা মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবি জানান বক্তারা।

আহলে সুন্নাত ওয়ালজামাত পটিয়া উপজেলা কমিটির সদস্য, ছাত্রসেনা, যুবসেনা, উপজেলা গাউছিয়া কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে।

উল্লেখ্য, মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবি সারাদেশে এই আন্দোলন-বিক্ষোভ চলছে। জেলা-উপজেলা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত এই আন্দোলন ছড়িয়ে পড়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন