৩০ মার্চ ২০২৬

পটিয়ায় ইয়াবা ও বৈদেশিক মুদ্রাসহ আটক ৪

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের পটিয়া উপজেলার মুজাফরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকার মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, বৈদেশিক মুদ্রা, ২টি মোটরসাইকেল
৬টি মোবাইল সেট ও ৩টি ব্যাগ জব্দ করেছে পুলিশ।

গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মজাফরাবাদ এলাকার মেসার্স নজরুল এন্ড কোম্পানীর একটি ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ইয়াবা পাচারের সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের আব্দুল মান্নান এর ছেলে মোজাম্মেল হক (৩০), চট্টগ্রাম জেলার মীরসরাই থানার মঘাদিয়া ইউনিয়নের শেখ তোলা গ্রামের মোঃ শাহজাহান এর পুত্র মোঃ নুর নবী (২৪), চট্টগ্রামের সন্দ্বীপ থানার কালাপানিয়া গ্রামের হুমায়ন কবির এর পুত্র মোঃ হাসমত কবির শাকিল (২১), নোয়াখালী জেলার চাটখিল থানার নোয়াখোলা ইউনিয়নের সিংবাহুয়া গ্রামের মোঃ ইব্রাহিম খলিলের পুত্র জাহেদুল ইসলাম রাতুল (২২)।

পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার ও ৪ জনকে গ্রেফতার করে। যার অনুমান মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। এছাড়া তাদের কাছ থেকে ১২শ পাউন্ড বৈদেশিক মুদ্রা, নগদ ৩২ হাজার টাকা, ২টি মোটর সাইকেল, ৬টি মোবাইল সেট, ৩টি ব্যাগ উদ্ধার করা হয়।

উল্লেখ্য,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন