পটিয়া প্রতিনিধি»
চট্টগ্রামের পটিয়ায় গলায় ফাঁস দিয়ে অমিত মল্লিক (২১) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত অমিত মল্লিক (২১) গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার রামশীল লখন্ডা গ্রামের অরুন মল্লিকের ছেলে।
মঙ্গলবার (৩১ আগস্ট) পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মুন্সেফবাজার নারী জাগরণ সংস্থার পাশে জসিম টাওয়ারের ২য় তলার বাসা থেকে পুলিশ নিহত অমিত মল্লিক (২১) এ লাশ উদ্ধার করে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, অমিত এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সনের (অনার্স) ১ম বর্ষে’র ভর্তি জন্য আবেদন করেছে। সে দীর্ঘদিন তার বড় বোন পটিয়া সেন্ট্রাল হাসপাতালের নার্স অর্পিতা মল্লিকের সাথে মুন্সেফবাজার জসিম টাওয়ারের ২য় তলায় ভাড়া বাসায় থাকত। রাতের ভাত খেয়ে ঘুমাতে যায় অমিত। সকালে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বোন অর্পিতা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, পৌরসভা ২ নম্বর ওয়ার্ড মুন্সেফবাজারস্থ নারী জাগরণ সংস্থার পাশে জসিম টাওয়ারের ২য় তলায় অমিত মল্লিক নামের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস












