২০ মার্চ ২০২৬

পটিয়ায় গণধর্ষণ মামলার মূলহোতা ‘মন্টু’ গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের পটিয়া থানাধীন কোলাগাঁও বড়ুয়াপাড়া এলাকার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম মূলহোতা ধর্ষক মন্টুকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর ইপিজেড থানাধীন সল্টগোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

মাহমুদুল হাসান মামুন বলেন, র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে গরীর ইপিজেড থানাধীন সল্টগোলা এলাকায় অভিযান চালিয়ে পটিয়া থানাধীন কোলাগাঁও এলাকার চাঞ্চল্যকর নববধূ গণধর্ষণ ঘটনার অন্যতম মূলহোতা ধর্ষক মো. আবু তাহের মন্টুকে (৩০) গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অন্য সহযোগীদের নিয়ে ধর্ষণের কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

ওই গণধর্ষণের নেপথ্যে আরো কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য নিয়মিত তদন্তের পাশাপাশি র‌্যাব-৭, চট্টগ্রাম ছায়া তদন্ত অব্যাহত রেখেছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন