পটিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চা বাগান এলাকা থেকে একটি ব্রীক ফিল্ডের নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টায় চা বাগান এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া নিহতের নাম মোহাম্মদ ইউনুস মিয়া (৫৫)। তিনি উপজেলার কচুয়াই ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের দক্ষিন শ্রীমাই লালারখীল গ্রামের মৃত আবদুস সোবহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশেম ব্রীক ফিল্ড নামের একটি ইট প্রস্তুতকারী কারখানায় নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, ‘একটি গাছে ঝুলন্ত অবস্থায় নৈশ প্রহরীর লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট নিয়ে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। নৈশ প্রহরীকে কেউ হত্যা করেছে কি না তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।’
বাংলাধারা/এফএস/এআই












