১৪ মার্চ ২০২৬

পটিয়ায় পাঁচটি বসতঘর পুড়ে ছাই

পটিয়া প্রতিনিধি »  

পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ের ৫ নং ওয়াডের ক্বারি রশিদ আহমেদের বাড়িতে মঙ্গলবার রাত তিন টার দিকে আগুনে দুটি কাঁচা দ্বীতল বসতঘর ও ৩ টি সেমিপাকা ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

জানা যায়, মঙলবার রাত তিনটার দিকে সবাই যখন গভীর ঘুমে মগ্ন ঠিক তখনই হঠাৎ সবাই যে যার মতো পড়নে যার যা ছিল তা নিয়ে প্রাণে বাচতে বকইরে চলে আসে। তাৎক্ষনিক পটিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে। সাথে সাথে পটিয়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা সহ প্রায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে আগুনে নেভাতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হল মোঃ ফারুক,মোঃশাহজাহান মিয়া, জসিম উদ্দিন, নুরুল ইসলাম ও মো হোসেনের ৩টি সেমিপাকা ঘর ২টি দ্বীতল কাচা ঘর পুড়ে যায়।

পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, আমরা রাত তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি।

আগুনের সুত্রপাত সম্পর্কে তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা গেছে, তাদের কিছু অবশিষ্ট নেই সব পুড়ে ছাই হয়ে গেছে। তাদের পরিবার পরিজনদের নিয়ে তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নীচে অবস্থান করছে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক দশ লাখ টাকার মতো হতে পারে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ