২৭ মার্চ ২০২৬

পটিয়ায় পুলিশের অভিযানে অস্ত্র ও কার্তুজ উদ্ধার

পটিয়া প্রতিনিধি  »

চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে দুইটি বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় চুরি উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ। এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে এস.আই বিলাল আকন্দ সহ সঙ্গীয় অফিসার ফোর্স উপজেলার উত্তর খরনা ফকিরপাড়া গ্রামের কাগজীপাড়া এলাকার আবদুল কাদেরের পুত্র মো. সুজন(৩০) এর বাড়িতে এ অভিযান পরিচালনা করে অস্ত্র গুলো উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার খরনা ইউনিয়নে মো. সুজন ও তার সন্ত্রাসী বাহিনী সাধারণ মানুষদের জিম্মি করে রেখেছে। মাদক, ছিনতাই, সন্ত্রাসী, খুন, গুমের কাজে এ গ্যাং সক্রিয় ছিল।

এ বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র, কার্তুজ ও চুরি উদ্ধার করে। পুলিশের টের পেয়ে আসামী পালিয়ে যায়। আসামীকে ধরতে পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে। এ ঘটনায় এস.আই বিলাল আকন্দ বাদী হয়ে মো. সুজনকে প্রধান আসামী ও আরো তিনজন কে অজ্ঞাত আসামী করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন