৩০ মার্চ ২০২৬

পটিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ, আহত ৩

পটিয়া প্রতিনিধি »

পটিয়ার আশিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মরহুম আহমদ হোসেন মেম্বারের বাড়িতে পুকুরে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে।

এসময় ছোট ভাই নুরুল হাকিমের ছেলেদেরকে মাছ ধরতে বাঁধা দিলে প্রতিপক্ষদের হামলায় বড় ভাই নুরুল আবসারের স্ত্রী ও ছেলে মোরশেদ, হোসেন মহিলাসহ ৩ জন গুরুতর আহত হয়েছে।

জানা যায়, গত ১১ মে (সোমবার) দিবাগত রাত সাড়ে দশটার দিকে প্রতিপক্ষ ছোট ভাইসহ তার অনুসারীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে তার বড় ভাইসহ পরিবারের লোকজনকে গুরুতর আহত করেন। আহতরা হলেন মোসা. রোজি আকতার, নুরুল আবছার, হোসাইন মুরাদ।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করে। এ ঘটনায় আহত রোজি আক্তার বাদি হয়ে একই এলাকার তার দেবর নুরুল হাকিম, মো. নুরুল হুদা, মমতাজ বেগম, মিসকাত, ওসমান গনিও মো. মাকসুদের বিরুদ্ধে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার আশিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় একই পরিবারের বড় ভাই নুরুল আবছারের সাথে প্রতিপক্ষ ছোট ভাই নুরুল হাকিমের মধ্যে পৈত্রিক জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষ নুরুল হাকিম গত ২ মে দুপুর ২টার সময় মোসা. রোজি আক্তার ও নুরুল আবছারের পুকুরের মাছ ধরে লুটপাট করে নিয়ে যায়। বিষয়টি রোজি আকতারের ছেলে হোসাইন মুরাদ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গকে জানালে তারা মিমাংসার আশ্বাস দেন।

‘কিন্তু প্রতিপক্ষ নুরুল হাকিম তা না মেনে গায়ের জোরে গত ১১ মে (সোমবার) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বাদির বসতঘরের উঠানে গিয়ে অতর্কিত এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এবং বাধা দিলেই তাদের ওপর হামলা চালিয়ে প্রথমে হোসাইন মুরাদকে রক্তাক্ত জখম করে। এসময় তার মা রোজি আকতার এগিয়ে আসলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে রোজি আকতারের শরীরে বিভিন্ন স্থানে জখম করে। তার চিৎকার শুনে স্বামী নুরুল আবছার তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে তার ওপরও হামলা চালিয়ে গুরুত্বর জখম করে বলে থানার দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়।

এসময় তার বসত ঘরে ও উঠানে ইটপাটকেল ছুঁড়ে মেরে ব্যাপক ক্ষতি করা হয়েছে বলে জানান নুরুল আবছার। প্রতিপক্ষরা হামলা করে ক্লান্ত হয়নি বরং নুরুল আবছার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিচ্ছে বলে জানান।

এ ব্যাপারে পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, অভিযোগপত্র পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন