২১ মার্চ ২০২৬

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

পটিয়া প্রতিনিধি »

চট্রগ্রামের পটিয়া বাইপাস সড়কে শ্যামলী পরিবহনের একটি চেয়ার কোচের ধাক্কায় এক ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম আবদুল কাদের কায়সার (৪০)। সে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য। তার পিতার নাম মোজাম্মেল হক।

রবিবার বেলা ৩টার দিকে পটিয়া বাইপাসের বৈলতলী রোড পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। তবে ঘাতক চালক ঘটনাস্থলে থেকে অদূরে গাড়ি রেখে পালিয়ে গেছে।

কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ইনজামুল হক জসিম ঘটনাস্থল থেকে জানিয়েছেন, শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে ইউপি কায়সারের মোটরসাইকেলের ধাক্কা লাগলে এই ঘটনা ঘটে। গাড়ি চালক গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে গাড়ি রেখে পালিয়ে গেছে। যার কারণে গাড়ি চালককে পুলিশ আটক করতে পারেনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন