১৩ মার্চ ২০২৬

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় আবদুর রহমান সওদাগর (৫০) নামের এক ধান ব্যবসায়ী নিহত হয়। তিনি উপজেলার মালিয়ারা গ্রামের বাসিন্দা।

সোমবার সকাল সাড়ে ৮টায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু হয়।

জানা গেছে, ধান ব্যবসায়ী আবদুর রহমান উপজেলার শান্তিরহাট এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী চেয়ারকোচ (ঢাকামেট্রো ব-১২-০০২৯) বাসের ধাক্কায় মারা যায়।

খবর পেয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ বিমল চন্দ্র ভৌমিক ঘাতক বাসটি আটক করেছেন এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ