৭ মার্চ ২০২৬

পটিয়ায় ১৫ হাজার পরিবারে হুইপের ইফতার ও ত্রাণসামগ্রী বিতরণ

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ১৫ হাজার পরিবারের মাঝে ইফতার ও ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।

সোমবার (৪ মে) সকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ১৭ ইউনিয়ন ও একটি পৌরসভার সংশ্লিষ্ট এলাকার সভাপতি, সাধারণ সম্পাদকের হাতে এই ট্রাক ভর্তি ত্রাণসামগ্রী তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন- পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেব্রবত দাশ দেবু, হুইপের পুত্র নাজমুল করিম চৌধুরী শারুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা আ’লীগের সাবেক সেক্রেটারী বিজন চক্রবর্ত্তী, হুইপের ছোট ভাই মুজিবুল হক চৌধুরী নবাব, উপজেলা আ’লীগ নেতা আলমগীর খালেদ, পটিয়া পৌরসভা আ’লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম, চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি প্রণব দাশ।

এসময় হুইপ সামশুল হক চৌধুরী বলেন, পটিয়ায় ২০ হাজার পরিবারকে দ্বিতীয় দফায় ত্রাণ ও ইফতার সামগ্রী দেওয়ার প্রস্তুতি রয়েছে। তারমধ্যে ১৫ হাজার পরিবারকে দেওয়া হয়েছে। বাকি ৫ হাজার পরিবারকে এলাকাভিত্তিক পাঠানো হবে। এর আগে গত ২৬ মার্চ থেকে প্রায় ৫০ হাজার পরিবারকে ত্রাণসামগ্রী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণ করা হয়। দুযোর্গকালীন এসময়ে সরকারের পাশাপাশি সকল বিত্তশালীদের ভূমিকা রাখার আহবান জানান।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন