১৪ মার্চ ২০২৬

পটুয়াখালীতে লঞ্চ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

বাংলাধারা ডেস্ক »

পটুয়াখালীতে বাগেরহাট-২ নামে একটি লঞ্চ থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয় বলে গলাচিপা থানার ওসি আখতার মোরশেদ জানান।

লঞ্চের যাত্রীরা সাংবাদিকদের জানান, ঢাকার সদর ঘাট থেকে পটুয়াখালী-গলাচিপাগামী বাগেরহাট-২ লঞ্চের দোতলায় ওঠেন ওই তরুণী। এরপর রাতে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। 

ওই তরুণীর সঙ্গে কেউ না থাকায় তার পাশের যাত্রীরা তাকে সুস্থ করার চেষ্টা করে। সকালে মেয়েটির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। 

ওসি বলেন, ওই তরুণীর ব্যাগে দুই জোড়া সেলোয়ার কামিজ ও একটি রুমাল পাওয়া গেছে।

“রুমালে আলামিন ও লামিয়া লেখা ছিল এবং মেয়েটির শরীরেও মেহেদী দিয়ে আঁকা ওই দুই নাম দেখা গেছে।”

শনিবার রাত ১২টার দিকে ওই তরুণীর মৃত্যু হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তার ধারণা। 

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সূত্র : বিডি নিউজ

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ