৩১ মার্চ ২০২৬

পতেঙ্গায় বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বাংলাধারা প্রতিবেদন»

নগরীর পতেঙ্গা সৈকত এলাকার সী-বিচের পশ্চিম পাশে বার্মিজ মার্কেটের ভিতর থেকে বিদেশি মদ ও বিয়ারসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

বুধবার (৩১ জুলাই) ভোররাতে তাদের আটক করা হয়। আটক হওয়া দুইজন হলো-চট্টগ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. করিম (৪৬) ও মোঃ কামালের ছেলে মো. সাইমুন (২০)। র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বাংলাধারাকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সৈকত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিয়ারসহ দুইজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে করিম সৈকতে দোকান পরিচালনার আড়ালে অবৈধ মদের ব্যবসা করতো। তাদের কাছ থেকে ৬৫ বোতল বিদেশি মদ ও ১৬৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামালের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ

আরও পড়ুন