বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার পূর্ব কাটগড় তিন তলা মসজিদ এলাকায় দেয়াল ধসে তাবাসসুম হিমু নামে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন শিশু আহত হয়েছেন।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত তাবাসসুম ওই এলাকার আবদুর রহিম মাস্টার বাড়ির ইদ্রিসের মেয়ে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন আছেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, দেয়াল ধসের ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। হিমুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আমরা বিষয়টি তদন্ত করে দেখব। সে অনুযায়ী ব্যবস্থা নিব।












