বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে ১৩ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.জাহিদ হোসেনকে (৪৪) গ্রেফতার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর দেড়টায় পতেঙ্গার মহাজন টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। গ্রেফতার জাহিদ হোসেন রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার মৃত আক্তার হাসেনের ছেলে।
তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর থানায় কালোবাজারী, মাদক ও সহিংসতাসহ মোট ১৩টি মামলা ও ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদ হোসেনকে পতেঙ্গা থেকে গ্রেফতার করা হয়। তাকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে।












