আন্তর্জাতিক ডেস্ক »
ইরানের শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মহসেন ফাখরিজাদেহ (৫৯) হত্যার কঠিন বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি শুক্রবার (২৭ নভেম্বর) রাতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
শুক্রবার তেহরানের কাছে এক চোরাগোপ্তা হামলায় মহসেন নিহত হন।
বিবিসি জানিয়েছে, দামাভান্দ এলাকার আবজার্দে ইরানি এ পরমাণু বিজ্ঞানীর গাড়ি লক্ষ্য করে সশস্ত্র সন্ত্রাসীদের হামলার পর আহত মহসেনকে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলের দিকে আঙুল তুলে ‘রাষ্ট্রীয় এ সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা’ জানাতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন।
পশ্চিমা গোয়েন্দাদের ধারণা, ফকিরজাদেহ-ই ছিলেন ইরানের গোপন পরমাণু অস্ত্র কর্মসূচির প্রধান তেহরান অবশ্য সবসময়ই তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ বলেই দাবি করে আসছে।
এ বিশিষ্ট পদার্থবিজ্ঞানীর হত্যাকাণ্ডকে ইরানের প্রতিরক্ষা খাতের জন্য বড় রকমের ক্ষতি হিসেবে উল্লেখ করেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।
বাংলাধারা/এফএস/ওএস












