২০ মার্চ ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের রোগ মুক্তির জন্য সন্দ্বীপে দোয়া মাহফিল

সন্দ্বীপ প্রতিনিধি  »

চট্টগ্রাম জেলার সন্দ্বীপে নিউইয়র্ক আওয়ামীলীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আবদুল কাদের মিয়ার নিজস্ব অর্থায়নে পরিচালিত “আবদুল কাদের মিয়া ফাউন্ডেশন” ও সন্দ্বীপ পৌরসভা ৫ নং ওয়ার্ড কলাতলী উদ্যোগে আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি এবং জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও বর্তমানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১ লা ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় সন্দ্বীপ পৌরসভাস্থ ৫ নং ওয়ার্ড কলাতলী কার্যলয়ে দোয়া মাহিফিলে পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সুস্থতায় কামনায় মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিহাব উদ্দিন। উক্ত দোয়া মাহফিলে আওয়ামীলীগের বিভিন্ন স্থরের নেতাকর্মী এবং আবদুল কাদের মিয়া ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সে যুক্তরাষ্ট্র থেকে আবদুল কাদের মিয়া উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর মঙ্গলবার রাতে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব এর করোনা ধরা পড়ে। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে করোনা পরীক্ষা করা হলে তাদের রিপোর্ট পজিটিভ আসে। পরে পূর্বনির্ধারিত ওই সফর বাতিল করা হয়। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। ওআইসির এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা হিসেবে তার যোগদানের কথা ছিল।

এছাড়া নাইজার সফর উপলক্ষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষা করা হলে তারও পজিটিভ ফলাফল আসে। তিনিও চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস তথা ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন