১২ মার্চ ২০২৬

পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস পালন করলো দ্য পেনিনসুলা চিটাগাং

বাংলাধারা প্রতিবেদন »

নিজ শহর পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে পর্যটন শিল্পে অনন্য অবদানের জন্য স্বীকৃত চট্টগ্রামের তারকা হোটেল ‘দ্য পেনিনসুলা চিটাগাং’ বিশ্ব পর্যটন দিবস-২০২১ উদযাপন করেছে।

‘চলো চট্টগ্রামকে পরিচ্ছন্ন রাখি’ শিরোনামে সোমবার (২৭ সেপ্টেম্বর) পর্যটন দিবসের কর্মসূচিতে নগরের জিইসি মোড়, পেনিনসুলা সংলগ্ন সড়ক ও ফুটপাত এবং আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে স্থানীয় জনসাধারণের মধ্যে নিজ শহর পরিচ্ছন্ন রাখতে সচেতনতা তৈরি করে টিম পেনিনসুলা।

এ ছাড়া পেনিনসুলার সর্বস্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক র‌্যালি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পেনিনসুলা চিটাগাংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তাহসিন আরশাদ এবং জেনারেল ম্যানেজার সুমেধা গুণ ওয়ার্দানা।

পেনিনসুলা চিটাগাংয়ের চেয়ারম্যান মাহবুব-উর রহমান বলেন, পেনিনসুলা সব সময় বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতিতে অবদান রাখার পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছর, চট্টগ্রামের সামাজিক মূল্যবোধ রক্ষা এবং দেশের প্রতিটি নাগরিকের মধ্যে সচেতনতা তৈরিতে কর্মসূচি পালন করে।

বাংলাধারা/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ