বাংলাধারা প্রতিবেদন »
উপস্থিতির হার কম থাকায় ১১ শিক্ষার্থীকে পরীক্ষার অনুমতি দেয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) কর্তৃপক্ষ। প্রতিবাদে পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে ইনস্টিটিউটের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, কয়েক দফা আন্দোলনের পর গত ১০ জানুয়ারি ২০১৮-১৯ সেশনের ১ম বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা করে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। ২০ জানুয়ারি বাংলা পরীক্ষার মধ্য দিয়ে দীর্ঘ ২৪ মাস ২০ দিন পর ১ম বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু এ পরীক্ষাতেও ১১ জন শিক্ষার্থীকে উপস্থিতির হার কম থাকায় পরীক্ষায় অংশ নিতে না দেওয়ায় আন্দোলনে নেমেছেন তারা।
বাংলাধারা/এফএস/এআর








