বাংলাধারা ডেস্ক »
অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ৫ জন রাজধানী থেকে গ্রেপ্তার গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৪ জুন) দুপুরে উত্তরা থেকে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উত্তরা এক নম্বর সেক্টর থেকে তাদের আটক করা হয়েছে। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়েছে।
এর আগে সোমবার বেলা ১২টার দিকে সাভার থানায় ব্যবসায়ী নাসির উদ্দিন, তুহিন এবং অজ্ঞাত আরো ৪ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন পরীমনি।
রোববার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলেন এই চিত্রনায়িকা। পরে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে অভিযুক্তের যথাযথ শাস্তির দাবি জানিয়ে পরিমনি বলেন, ‘আমার সাথে অন্যায় হয়েছে। আমি বিচার চাই। আমার কোনো নিরাপত্তা নেই। আমি ভয় পাচ্ছি।’
বাংলাধারা/এফএস/এআর












