২৭ মার্চ ২০২৬

পাঁচলাইশ ইপিআই জোনের মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগ পাঁচলাইশ ইপিআই জোনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতারের নির্দেশনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা একটায় বিবিরহাট এলাকাস্থ জোন অফিস কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জোনাল মেডিকেল অফিসার ডাঃ আকিল মাহমুদ নাফে এবং সঞ্চলনায় ছিলেন নূর মোহাম্মাদ খান।সভায় ০১,০২,০৩ ও ০৭ নং ওয়ার্ডের মাসিক টার্গেট পর্যালোচনা করা হয়।

এ সময় উক্ত জোনের ওয়ার্ডের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদেরকে চলমান ইপিআই কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা প্রদান করা হয় এবং বিশেষ টিকাদান কর্মসূচীতে (শুক্রবার) বাদ পড়া শিশু ও মহিলাদের (নবজাত শিশু, ১৫-৪৯ মহিলা ও কিশোরী) নিকটস্থ টিকাদান টিকাকেন্দ্রে যোগাযোগ করে তাদের টিকাপ্রাপ্তি নিশ্চিত করার জন্য তাগিদ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সকল স্বাস্থ্য সহকারী, এনজিও ম্যানেজার, প্যারামেডিক, ইপিআই কর্মী প্রমুখ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন