বাংলাধারা প্রতিবেদন »
আধুনিকায়ন করার কথা বলে বন্ধ করে দেওয়া পাটকল থেকে বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন আমিন জুট মিলসের শ্রমিকরা। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে মিল গেইটের সামনে শ্রমিক-কৃষক-ছাত্র-ঐক্যের উদ্যোগে এই কর্মসূচি পালন করেন তারা।
এসময় শ্রমিকরা জানান, পাটকল বন্ধ ও বেতন বকেয়া থাকায় শ্রমিকদের অনেকে অর্থকষ্টে জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। এছাড়া, পাওনা টাকা আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন উপস্থিত সংগঠনের নেতারা।
শ্রমিক-কৃষক-ছাত্র ঐক্যের আহ্বায়ক অ্যাডভোকেট আমির আব্বাস গণমাধ্যমকে বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করছি আমরা। তারা অনেকদিন ধরে বেতন পাচ্ছেন না। এই পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। আমাদের দাবি, শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হোক।
বাংলাধারা/এফএস/এআর












