৩০ সেপ্টেম্বর ২০২৬

পাঠানটুলীর মসজিদের পুকুরে যুবকের মরদেহ

চট্টগ্রাম নগরীর পাঠানটুলী এলাকার গায়েবি মসজিদের পুকুর থেকে মো. সেলিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাতের কোনো একসময় গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পরে পুকুরের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ডাবলমুরিং থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত সেলিম ভোলা জেলার চরপাতা এলাকার মো. মফিজুল ইসলামের ছেলে। পুকুরের ঘাটে একটি লুঙ্গি, গেঞ্জি, হুইল সাবান ও শরীর ঘষার চট পাওয়া গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, গোসল করতে পুকুরে নামার পর কোনোভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

আরও পড়ুন