১২ মার্চ ২০২৬

পাঠ্যপুস্তকে বিপ্লবীদের ইতিহাস সংযুক্ত করা হচ্ছে: শিক্ষা উপমন্ত্রী

বাংলাধারা প্রতিবেদন»

শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে বিপ্লবীদের ইতিহাস যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে নগরের পাহাড়তলীতে অগ্নিযুগের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে যারা ব্রিটিশবিরোধী বিপ্লবে অংশ নিয়েছেন আমাদের যে পাঠ্যক্রম আছে অবশ্যই সেখানে, নাগরিকত্ববোধ ও ইতিহাস সচেতনতার যে অংশ আছে, সেখানে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি এগুলোকে পাঠ্যপুস্তকে আনতে। পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ এখনও শেষ হয়নি।মূল শিক্ষাক্রম অনুমোদন দেওয়া হয়েছে মাত্র।  

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নওফেল বলেন, করোনার সংক্রমণ এখন কমেছে অনেক। আমরা একটা গাইডলাইন দিয়ে দিয়েছি। করোনা সংক্রমণ তারা যে ঘরে থাকলে হতো না বা স্কুলে যাওয়ার কারণে হয়েছে এটার কোনো সত্যতা এখনো পর্যন্ত নেই। তারা স্কুলে না গেলেও তো অন্যান্য জায়গায়, আত্মীয় স্বজনের বাসায়, বিনোদনের জায়গা সবখানে যাচ্ছিলেন। সুনির্দিষ্ট কিছু জায়গায় আমরা এটা দেখেছি এটা হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।

এসময় উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে ছিলেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি লোকমান হোসেন এবং কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনিসহ প্রমুখ নেতাকর্মীরা।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ