খাগড়াছড়ি প্রতিনিধি »
পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়িতে সেনাবাহিনী -বিজিবি’র যৌথ অভিযানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফ’র ১ জন সশস্ত্র সদস্যকে একটি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে ৫ আগস্ট বৃহস্পতিবার খাগড়াছড়ি সদর জোন থেকে ২৬ কিমিঃ উত্তর-পশ্চিমে পানছড়ি এলাকায় একটি বিশেষ সেনা অভিযান পরিচালনা করে। এই অভিযানে ইউপিডিএফ এর কল্যান জ্যোতি চাকমাকে (২১) আটক করে সেনাবাহিনী।
এছাড়া চাঁদা আদায়ের রশিদ বই, সন্ত্রাসী কাজে ব্যবহার্য যোগাযোগের জন্য ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে বলে পানছড়ি থানা পুলিশ নিশ্চিত করেছেন।
এছাড়া পলায়নরত আরো ২ জন সশস্ত্র সন্ত্রাসীকে সেনা সদস্য কর্তৃক ধাওয়া করা হলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ করে এবং জংগলে পালিয়ে যাই। গ্রেপ্তারকৃত ইউপিডিএফ সন্ত্রাসী সদস্যকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিকটস্থ পানছড়ি সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল আহমেদ জানান, ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসী কল্যান জ্যোতি চাকমা (২১) দীর্ঘদিন ধরে পানছড়ি এলাকায় চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। তার বিরুদ্ধে এই ঘটনায় পানছড়ি থানায় অস্ত্র মামলা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই












