১৪ মার্চ ২০২৬

পাবনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

পাবনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক কলেজ ছাত্র মারা গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিহত ছাত্রের নাম মোসাব্বির হোসেন মাহফুজ।

এর আগে, গতকাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক প্রকৌশলীসহ ঢাকায় তিনজন ও খুলনায় আরও একজনের মৃত্যু হয়েছে।এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও ডেঙ্গুর প্রকোপ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। ঈদে দীর্ঘ ছুটিতে বাসা-বাড়িতে এডিস মশার বংশ-বিস্তার সম্ভাবনা রয়েছে।

ফলে বন্ধের পর, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। তাই, ঈদের ছুটি শেষে বাড়ি ফেরার পর প্রতিটি পরিবারকে নিজ ঘরে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ