আনোয়ারা প্রতিনিধি :::
আনোয়ারা উপজেলার পারকী সৈকতের হোটের সি ভিউ থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ২৫ নারী পুরুষকে আটক করে কর্ণফুলি থানা পুলিশ। এসময় হোটেলের ম্যানেজারকেও আটক করা হয়। আটকের পর তাদেরকে কর্ণফুলী থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাতে আটককৃতদের মুচলেখা নিয়ে অভিবাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
মঙ্গলবার (১৮ মে) দুপুরে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদের নেতৃত্বে হোটেল সি ভিউতে এই অভিযান পরিচালনা করা হয়্। এসময় কর্ণফুলী থানার এস আই মোবারক সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে পারকী সৈকতের হোটেল সি ভিউ প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বিভিন্ন রুম ভাড়া দিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। এ সুযোগে আশপাশের উঠতি বয়সের ছেলেমেয়ে এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী রপশার মানুষজন অসামাজিক কার্যকলাপ করছিল। এ ধরণের সংবাদ পেয়ে অভিযান চালান কর্ণফুলী থানা পুলিশ। এসময় ডাক্তার, প্রবাসীর স্ত্রী, শিক্ষার্থী ও হোটেলের ম্যানেজারসহ ২৫ জনকে আটক করে। পরে তাদেরকে মুচলেখা নিয়ে অভিবাবকদের নিকট হস্তান্তর করেন।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, পারকী সৈকতের হোটেল সি ভিউতে অবৈধ কার্যকলাপ চলার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে ২৫ জনকে আটক করি। আটককৃতদের মধ্যে শিক্ষার্থী,ডাক্তার ও প্রবাসীর স্ত্রীও রয়েছে। মানবিক কারণে উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে তাদেরকে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়।
বাংলাধারা/এআই












