কক্সবাজার প্রতিনিধি»
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে জবাই করে হত্যা করেছে তার পাষন্ড স্বামী। ঘটনার পর থেকে স্বামী পাতলক থাকলেও সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে ক্যাম্প-১৪ এর সি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত খালেদা বেগম (২৫) কুতুপালং ক্যাম্প-১৪ এর সি ব্লকের হাফেজ আহমদের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান জানান, দাম্পত্য কলহের জেরে সোমবার দুপুরে ক্যাম্প-১৪ এর সি ব্লকের হাফেজ আহমদ তার স্ত্রী খালেদা বেগম (২৫) কে ধারালো দা দিয়ে জবাই করে হত্যা করে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ভিকটিমের সতীন নুর হাসিনা (২২) ও আসামির ভগ্নিপতি মোহাম্মদ আলী (৩৫) কে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক হাফেজ আহমদ পলাতক রয়েছে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এফএস












