৩১ মার্চ ২০২৬

পাশের হার সবচেয়ে কম চট্টগ্রামে, বেশি মাদ্রাসা বোর্ডে

বাংলাধারা প্রতিবেদন »

এবারের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরিক্ষায় সকল বোর্ড থেকে পাশের হরে পিছিয়ে চট্টগ্রাম বোর্ড। এগিয়ে আছে মাদ্রাসা বোর্ড। এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৬২.১৯ শতাংশ। যা দেশের উচ্চ মাধ্যমিক সকল বোর্ডের ভিতরে কম।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৯৮ হাজার ৯২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬১ হাজার ৫২৩ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মোট ২ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এক নজরে দেখে নিন কোন বোর্ডে পাশের হার কতো:

ঢাকা বোর্ডে পাশের হার: ৭১.০৯%। জিপিএ-৫ পেয়েছে ১৮,১৮৭ শিক্ষার্থী। রাজশাহী বোর্ড পাশের হার: ৭৬.৩৮%। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬,৭২৯ শিক্ষার্থী। দিনাজপুর বোর্ডে পাশের হার: ৭১.৭৮%। জিপিএ-৫ পেয়েছে ৪,০৪৯ শিক্ষার্থী। যশোর বোর্ডে পাশের হার: ৭৫.৬৫%। জিপিএ-৫ পেয়েছে ৫,৩১২ শিক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ডে পাশের হার: ৬২.১৯%। জিপিএ-৫ পেয়েছে ২,৮৬০ শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাশের হার: ৭৭.৭৪%। জিপিএ-৫ পেয়েছে ২,৩৭৫ শিক্ষার্থী। বরিশাল বোর্ডে পাশের হার: ৭০.৬৫%। জিপিএ-৫ পেয়েছে ১,২০১শিক্ষার্থী। সিলেট বোর্ডে পাশের হার: ৬৭.০৫%।

জিপিএ-৫ পেয়েছে ১,০৯৪ শিক্ষার্থী। কারিগরি শিক্ষা পাশের হার: ৮২.৬২%। জিপিএ -৫ পেয়েছে ৩,২৩৬ শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ডে পাশের হার: ৮৬.৫৬%। জিপিএ-৫ পেয়েছে ৩,২৩৬ শিক্ষার্থী।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন