স্পোর্টস ডেস্ক »
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে ফিটনেস পরীক্ষা দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এই পরীক্ষায় পাস করলেন নড়াইল এক্সপ্রেস। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদার।
রোববার (৬ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ফিটনেস পরীক্ষা দেন মাশরাফী। ফিটনেস পরীক্ষা শেষে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন তিনি। করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেই বিসিবির জৈব-সুরক্ষা বলয়ে ঢুকবেন সাবেক এই অধিনায়ক। খবর: এন টিভি
মাশরাফী কোন দলে খেলবেন তা অবশ্য এখনো ঠিক হয়নি। তাঁকে পেতে চায় জেমকন খুলনা, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ফরচুন বরিশাল। আগ্রহ প্রকাশ করেছে বেক্সিমকো ঢাকাও। তাই মাশরাফীর দল ঠিক করা হতে পারে লটারির মাধ্যমে।
এর আগে ইনজুরির কারণে প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না মাশরাফী। তাই তাঁর ভিত্তিমূল্য কত, কোনো ক্যাটাগরিতে রাখা হবে, তা এখনো ঠিক হয়নি। আজই লটারির মাধ্যমে মাশরাফীর দল ঠিক করা হতে পারে। আর তা হলে, আগামী মঙ্গলবার থেকে চলমান টি-টোয়েন্টি কাপে মাঠে নামতে পারেন বাংলাদেশের সাবেক সফল এই অধিনায়ক।
বাংলাধারা/এফএস/এআর












