১৩ মার্চ ২০২৬

পায়ে হেটে-বৃষ্টিতে ভিজে নালা-নর্দমা পরিদর্শন সুজনের

বাংলাধারা প্রতিবেদন »

বৃষ্টিকালীন সময়ে পায়ে হেটে চকবাজার কাপাসগোলা স্কুল থেকে বহদ্দারহাট হয়ে মুরাদপুর পর্যন্ত সরেজমিনে খাল ও নালা-নর্দমা পরিদর্শন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে এই জায়গুলো পরিদর্শনকালে যেখানে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে সেখানেই দ্রুত পানি সরিয়ে দেয়ার ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

এ সময় তিনি নগরবাসীকে জলজট না হওয়ার জন্য খাল, নালা-নর্দমায় ময়লা না ফেলার আহ্বান জানান এবং জলজট নিরসণে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কের খাদ-খন্দক দ্রুগ গতিতে মেরামত করার জন্য সংশিষ্ট প্রকৌশলীদের নির্দেশ প্রদান করেন প্রশাসক।

এসময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ