২৭ মার্চ ২০২৬

পুলিশের ফেসবুক পেজে আপত্তিকর মন্তব্য করে চন্দনাইশে ব্যবসায়ী গ্রেফতার

বাংলাধারা ডেস্ক »

বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে পুলিশ ও সরকার নিয়ে আপত্তিকর মন্তব্য করে চন্দনাইশে মাহফুজুল করিম নামে এক ব্যবসায়ীকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মাহফুজুল করিম চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি জ্বালানি গ্যাসের ব্যবসায়ী।

চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া বলেন, ‘বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে পুলিশ ও সরকার নিয়ে আপত্তিকর মন্তব্য করায় রোববার রাতে ওই এলাকা থেকে তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়।’

বাংলাধারা/এআই

আরও পড়ুন