বাংলাধারা ডেস্ক »
রাঙামাটি থেকে চট্টগ্রামে পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে এনে এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ।
মঙ্গলবার (০৯ জুলাই) ভোরে ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- শাহাদাত হোসেন রাজু (৩০) ও মহব্বত আলী (২৮)।
প্রতারণার শিকার হওয়া তরুণীর বলেন, চাকরি দেয়ার নামে তাকে রাঙ্গমাটি থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। এরপর তাকে একটি বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হলে তিনি বাড়ির মালিকের সাহায্য চান ।
তিনি আরো বলেন,পরবর্তীতে বাড়ির মালিক বিষয়টি পুলিশকে জানান ।এরপর পুলিশ তাকে উদ্ধার করে ।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) অর্নব বড়ুয়া জানান, এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা ওই তরুণীকে পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ওই তরুণী ফাঁদে পড়েছে বুঝতে পারলে যে বাড়িতে তাকে রেখে ধর্ষণ করে সেই বাড়ির মালিককে জানালে তারা পুলিশকে জানান।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












