২৬ মার্চ ২০২৬

পুলিশ হেফাজত থেকে পালানো সেই আসামি গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদক »

আদালতে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি আবুল কালামকে (২৫) ফের গ্রেফতার করা হয়েছে।

রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে নিজের ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল কালাম মিয়ানমারের নাগরিক। তিনি কক্সবাজারের টেকনাফ থানার লেদা পাড়ার রোহিঙ্গা শরণার্থী। তার বাবার নাম হামিদ হোছেন।

এর আগে রোববার ভোরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার কদমতলী এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম তাকে ইয়াবাসহ গ্রেফতার করে। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। বিকেলে চট্টগ্রাম মহানগর আদালতের সাধারণ নিবন্ধন শাখায় কোতোয়ালী থানা পুলিশের হেফাজত থেকে ওই আসামি পালিয়ে যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, ‌‘আদালত থেকে পালিয়ে সরাসরি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পেই চলে যায় আবুল কালাম। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে টেকনাফের লেদা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।’

আরও পড়ুন