২১ মার্চ ২০২৬

পূর্ণাঙ্গ কমিটির দাবিতে চবিতে ছাত্রলীগের মানববন্ধন

চবি প্রতিনিধি »

অবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা পূর্ণাঙ্গ কমিটির দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। এসময় মানববন্ধনে বক্তারা অল্প সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন। এক সপ্তাহ আল্টিমেটাম দেওয়া হয় মানববন্ধন থেকে।

মঙ্গলার (১৯ নভেম্বর) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-গ্রুপ বিজয়, ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স), একাকার, রেড সিগনাল (আরএস) এবং উল্কার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না থাকার পরও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। কিন্তু এত দিনেও আমরা কোনো স্বীকৃতি পাইনি। তাই আমাদের প্রাণের দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আমাদের সেখানে অন্তর্ভুক্ত করা হোক।’

বক্তারা বলেন, অনেকেই পড়াশোনা শেষ করে বের হয়ে যাচ্ছে তারপরেও কমিটিতে আসতে পারতেছে না। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। আমরা চাই যোগ্য, মেধাবী স্বচ্ছদেরকে কমিটিতে আনা হোক। আর সভাপতি-সম্পাদকের ব্যক্তিগত রেষারেষি বা আক্রশ যেন কমিটিতে প্রভাব না পেলে।

এসময় ১ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন সিনিয়র নেতাকর্মীরা।ছাত্রলীগ নেতা সৈয়দ আমিন হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা,মুজিবুর রহমান, অনুপম রুদ্র, রুমেল হোসেন, তানভীর আহমেদ রাজীব, সালাউদ্দীন মাহমুদ শাওন, মঈনুল ইসলাম রাসেল প্রমুখ।

মানববন্ধনের বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু একই মন্তব্য করেন। তারা বলেন, ছাত্রলীগের ইতিবাচক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই মানববন্ধন করা হয়েছে। আমরা শুরু থেকে বলে আসছি ধাপে ধাপে হল, ফ্যাকাল্টি এবং বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো। কিন্তু প্রশাসনিক গুরুত্বপূর্ণ কিছু পদ পূর্ণাঙ্গ না হওয়ায় হলে বৈধ ছাত্রদের সিট বরাদ্দের বিষয়টি স্থবির ছিল।

উপাচার্য এবং প্রক্টর হলের বিষয়টি সমাধান করলে আমরা ধাপে ধাপে কমিটি ঘোষণা করবো।উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে রেজাউল হক রুবেলকে সভাপতি ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক ঘোষণা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন